দেশের টু-হুইলার কোম্পানীগুলির মধ্যে অন্যতম হল হিরো হন্ডা৷ তারা প্রতিটা মোটরসাইকেলে দাম বৃদ্ধি করল৷
প্রায় 500-1000 টাকার দাম বৃদ্ধি হল প্রতিটা বাইকে৷ হিরো হন্ডার নির্দেশক শ্রী সুনীলকান্ত মুঞ্জাল সাংবাদিকদের এই কথা বলেন৷ তিনি জানান ইস্পাতের দাম বৃদ্ধির কারণে দামবাড়াতে বাধ্য হলেন৷
আরও জানান অন্য উত্পাদক কোম্পানীগুলি তাদের নিজেদের পণ্যের দাম বৃদ্ধি করেছে, কিন্তু হিরো হন্ডা তাদের দাম বাড়ায় নি৷ এবার হিরো হন্ডা তাদের উত্পাদিত প্রতিটি পণ্যের দাম 500-1000 টাকা বাড়াতে বাধ্য হল৷
|