বিদেশ খাদ্যশস্য রপ্তানি আপাতত ভাবে বন্ধ হল দেশ জুড়ে মুল্যবৃদ্ধি খানিকটা নিযন্ত্রনে আনা যাবে৷ আজ একথা জানান প্লানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিং আলুআলিয়া৷ তবে এটা যে একটা সাময়িক বন্দোবস্ত তা তিনি মেনে নিয়েছেন৷ মুল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রন করা সম্ভব হলেই সরকার তার আগের নীতিতে ফিরে যাবে বলে জানিয়ে দিয়েছেন মন্টেক৷
তিনি বলেন যেভাবে দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে তা আশাতীত৷ এই পরিস্থিতিকে ব্যাতিক্রমী বলে বলে মন্তব্য করেন প্লানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান আলুআলিয়া৷ তিনি বলেন কোন কোন জিনিসের দাম প্রায় 100 শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ অন্য যে কোন দেশে এই পরিস্থিতি হলে সরকার এই ব্যাবস্থা গ্রহন করত৷ সরকার বাস্তব পরিস্থিতি বিবেচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে৷
তবে তিনি ব্যাক্তিগত ভাবে এই ধরনের নিশেধাঞ্জা দীর্ঘ দিন বলবত রাখার পক্ষে নন তা পরিস্কার করে দিয়েছেন৷ সরকার বাসমতি ছাড়া অন্য ধরনের চাল, গম, ভোজ্যতেল রাপ্তানির উপর নিশেধাঞ্জা জারি করেছে৷ তবে এই ধরনের নিশেধাঞ্জা মুক্ত বাজার অর্থনীতির বিরোধী৷
|