ভারতে আই.টি সেক্টরে আগামী দিনে আই.টি বিশেষজ্ঞদের চাহিদা বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে৷ আগামী দিনে বিদেশী কোম্পানিগুলি ভারতে বেশী করে লগ্নি করবে৷ এর ফলে খুব সাভাবিক ভাবেই রোজগারের সমস্যার সমাধন হবে বলে অনুমান করা হচ্ছে৷
এসোচেম-এর একটি সমীক্ষার মাধ্যমে জানা গিয়েছে যে, আগামী দুই বছরে বিদেশী আই.টি কোম্পানির লগ্নির ফলে প্রায় 40,000 মানুষ তাতে কাজ করার সুবিধা পাবে৷ এই বত্সরে ইতিমধ্যেই ভারতীয় আই.টি কোম্পানিগুলি 4400 কর্মচারী নিযুক্ত করেছে বলে জানা গিয়েছে৷
আমেরিকার কোম্পানি কম্পুটার সাইন্স আগামী দুই বত্সরে 16500 কর্মচারী নিযুক্ত করার ঘোষণা করেছে৷ অন্যদিকে বিপিও কোম্পানি কঙ্গনিজেট 14700 কর্মচারী নিযুক্ত কারর যোজনা করেছে৷ বৃটেনের জিলোগ 4000 কর্মচারী নিযুক্ত করার এবং জেন্সা তার কর্মচারী ক্ষমতা 5200 থেকে বৃদ্ধি করে 10,000 করার চিন্তা ভাবনা শুরু করেছে৷
এই সমীক্ষায় জানা গিয়েছে যে ভারতের চেন্নাই, মুম্বাই, এলাহাবাদ, পুণে, ও দিল্লিতে এই কর্মচারী নিযুক্ত করা হবে৷
|