সাধারণ জিনিসের মূল্য বৃদ্ধির ফলে দেশের মানুষ জখন নাজেহাল তখন ভারতের দুটি বৃহত্তর ইস্পাত কোম্পানি স্টিলের মূল্য বৃদ্ধি করবে না বলে ঘোষণা করল৷ আগামী দু- তিন মাসের জন্য স্টিলের মূল্য বৃদ্ধি হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে এই দুই কোম্পানি৷
ইস্পাত ইন্ড্রাস্টিজ লিমিটেডের পক্ষ থেকে জনানো হয়েছে যে, অগামী জুন মাস পর্যন্ত তারা স্টিলের দাম বৃদ্ধি করবে না৷ এর আগে অবশ্য এই কোম্পানি জানিয়েছিল যে কাঁচা মালের মূল্য বৃদ্ধি ও কয়লার মূল্য বৃদ্ধি হওয়ার জন্য স্টিলের দামও বৃদ্ধি করবে তারা৷ কিন্তু এখন তারা তাদের সিদ্ধান্ত থেকে সড়ে এসেছে৷
অন্যদিকে জেসড্ব্লু-ও তাদের স্টিলের মূল্য কয়েক মাসের জন্য একই রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ এই কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী কয়েক মাসের মধ্যে জানা যাবে যে কাঁচা মালের মূল্যে কতটা বৃদ্ধি পাবে৷
|