মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > ব্যবসা > ব্যবসা সংক্রান্ত খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মোবাইলে আমেরিকাকে ছাড়াল ভারত
মোবাইল উপভোক্তায় ভারত 2য় স্থান অধিকার করল

NDND
মোবাইল উপভোক্তার তালিকায় আমেরিকাকে ছাড়াল ভারত৷ গত মার্চ মাসে নতুন এক কোটি এক লক্ষ ষাট হাজার নতুন মোবাইল গ্রাহকের কারণে আমেরিকাকে পিছনে ফেলে 2য় স্থান অধিকার করল৷

মোবাইল উপভোক্তাদের তালিকাতে সারা বিশ্বে চিন এক নম্বর স্থান অধিকার করে৷ ট্রাইয়ের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে৷ ট্রাই জানিয়েছে গত মার্চ মাসে সারা দেশে মোবাইল উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 26 কোটি 11 লক্ষ৷

গত বছরের তুলনায় এই আর্থিক বছরে ওয়ারলেস গ্রাহকের সংখ্যা 58 শতাংশ বেড়েছে৷ এই ক্ষেত্রে এখনও পর্যন্ত ভারত চিনের পিছনে রয়েছে৷ জানা গেচে আমেরিকাতে মোবাইল গ্রাহকের সংখ্যা প্রায় 25 কোটি 79 লক্ষ৷

বাজার ক্রমশ বাড়ছে :

সমগ্র বিশ্বের মধ্যে ভারতে মোবাইল গ্রাহকের বাজার খুব দ্রুত হারে বাড়ছে৷ গত ফেব্রুয়ারী মাসে 85 লক্ষ 30 হাজার নতুন গ্রাহক হয়েছিল৷ ট্রাইয়ের মতে গত মার্চ মাস অনুযায়ী চিনে মোবাইল গ্রাহকের সংখ্যা 54 কোটি 5 লক্ষ
NDND


দেশের অন্যতম মোবাইল ফোন সেবাপ্রদানকারী কোম্পানী ভারতী এয়ারটেলে গত মার্চ মাসে 23 লক্ষ 10 হাজার নতুন গ্রাহক জুড়েছে৷ রিলায়েন্স কমিউনিকেশন নতুন গ্রাহকের সংখ্যা বেড়েছে 16 লক্ষ 20 হাজার৷ ভোডাফোন এস্সার গত মার্চ মাসে পেয়েছে 15 লক্ষ 70 হাজার৷
অতিরিক্ত
এইচডিএফসি ব্যাঙ্কের শুদ্ধ লাভ 37 শতাংশ
স্টিলের মূল্য বৃদ্ধি হবে না
40,000 লোক নেবে আই.টি কোম্পানিগুলি
কলকাতাতে 500 কোটি টাকার বিনিয়োগ
পণ্য রপ্তানিতে নিশেধাঞ্জা সাময়িক-মন্টেক
দাম বাড়ালো হিরো হন্ডা