দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ধীরে হলে কমার দিকে যাচ্ছে৷ কিছু দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদামবরম সাংবাদিকদের একথা বলেন৷
তিনি বলেন দীর্ঘ দিন ধরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রনের মধ্যে ছিল৷ বিশ্ব বাজারে কিছু জিনিসের দাম বাড়ার একটা প্রভার ভারতীয় বাজারে পড়েছে৷ সরকার ইতিমধ্যে দাম নিয়ন্ত্রনের জন্য কিছু ব্যাবস্থা নিয়েছে৷ তবে সকলেই আরও একটু ধৈর্য ধরার আহ্বান জানান চিদামবরম৷
যদিও মুল্যবৃদ্ধি নিয়ে বিরোধী সহ বামেরা সরকারকে সংসদ ও তার বাইরে ক্রমাগত আক্রমণ করে চলেছে৷ গতকাল বাম নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মুল্যবৃদ্ধি নিয়ে নিজেদের ক্ষোভ জানিয়ে আসেন৷ এর পাশাপাশি বি জে পি সংসদের উভয় কক্ষে সরকার বিরোধী স্লোগান দিতে থাকে ও সরকারে পদত্যাগ দাবি করে৷
অর্থমন্ত্রক থেকে জানা গেছ বেশ কিছু জিনিসের দাম খোলাবাজারে বেশ খানিকটা কমে গেছে৷ কিছু দিনের মধ্যে বাজার আবার স্বাভাবিক হযে যাবে৷ পাশাপাশি কেন্দ্রীয় সরকার বেশ কিছু জিনিসের রপ্তানি আপাতত বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে৷ পাশাপাশি ভোগ্য তেলের আমদানি শুল্ক কমানো হয়েছে৷
গত বছরে এই সময়ে যেখানে মুল্যবৃদ্ধি ছিল 6.34 শতাংশ, তা গত সপ্তাহে ছিল ছিল 7.14 শতাংশ৷ আগামী মঙ্গঁলবার রির্জাভ ব্যাঙ্ক তাদের আর্থিক নীতি ঘোষনা করবে৷ সেখানে ব্যাঙ্ক রেট নিয়ন্ত্রণ ও বাজারে টাকার যোগান কমানোর ব্যাপারে বিবেচনা করতে পারে বলে জানা গেছে৷
|