টেলিকম রেগুলারিটি অথোরিটি অফ ইন্ডিয়া(ট্রাই) তাদের এক প্রস্তাবনার মাধ্যমে বিদেশী বিনিয়োগ 49 শতাংশ থেকে বৃদ্ধি করে 74 শতাংশ করার আবেদন জানিয়েছে৷ ট্রাইয়ের প্রসার বৃদ্ধি করার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে৷ ডিটিএইচ টেলিপোর্ট ও কেবল নেটওয়ার্কের বিদেশী বিনিয়োগ বাড়ানোর জন্যই ট্রাই-এর পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে৷
এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গিয়েছে, ট্রাই-এর বিকাশের ক্ষেত্রে বিদেশী বিনিয়োগ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে৷ এর মাধ্যমে বিদেশী বিনিয়োগকারিদেরও লাভ হবে৷ তবে রাষ্ট্রের সাংস্কৃতিক দিককে বাঁচিয়ে রেখেই এই বিনিয়োগের দিকে এগুতে হবে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷
মোবাইল পরিষেবার ক্ষেত্রেও ট্রাই 74 শতাংশ বিদেশী বিনিয়োগের কথা জানিয়েছে৷ অন্যদিকে টিভি নিজ চ্যানেলে আপলিংকিং-এ 26 শতাংশ থেকে বাড়িয়ে 49 শতাংশ বিদেশী বিনিয়োগ বৃদ্ধি করার কথা জানিয়েছে৷
|