এসটিডি করুন, মিনিটে এক টাকা পঞ্চাশ পয়সা৷ হ্যাঁ ভারতীয় মোবাইল কোম্পানি ভারতী এয়ারটেল এসটিডি এবং রোমিং-এর জন্য 43 শতাংশ কল চার্জ কমিয়ে দিল৷ এই কোম্পানি এসটিডি-র ক্ষেত্রে 43.39 শতাংশ চার্জ কমিয়েছে৷ তাই এখন প্রতি মিনিটে এসটিডি কলের জন্য চার্জ দিতে হবে 1.50 টাকা৷ এর আগে এসটিডি কলের জন্য মিনিটে 2.65 টাকা করে কল চার্জ দিতে হত৷ আগামী 30শে এপ্রিল থেকে পোস্ট-পেইড ও প্রী-পেইড-এর গ্রাহকেরা এই প্ল্যানের আওতায় চলে আসবেন৷
অন্যদিকে রোমিং-এর ক্ষেত্রেও কোম্পানির তরফ থেকে 42.85 শতাংশ কল চার্জ কমিয়ে নেওয়া হয়েছে৷ বর্তমানে রোমিং-এর জন্য যেখানে 1.75 টাকা করে খরচ হয় সেই ক্ষেত্রে 30শে এপ্রিলের পর থেকে রোমিং-এর জন্য মিনিটে 1 টাকা করে দিতে হবে৷ এই নতুন সিদ্ধান্তের জন্য ভারতী এয়ারটেল কোম্পানির প্রায় 6.2 কোটি মোবাইল গ্রাহকের সুবিধা হবে৷
|