মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > ব্যবসা > ব্যবসা সংক্রান্ত খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মার্গোয় দেখা যাবে রাণীকে

বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা রাণী মুখার্জীকে মার্গো সাবানের বিজ্ঞাপণে দেখা যাবে৷ গতকাল এফএমসিজি কোম্পানী 'হ্যাঙ্কেল ইন্ডিয়া' তাদের স্কিন কেয়ার মার্গো সাবানের জন্য রাণীকে ব্র্যান্ড অ্যাম্বাসাডার রুপে নিযুক্ত করল৷

কোম্পানীর ডায়রেক্টর এ. সতীশ কুমার জানিয়েছেন কোম্পানী আশা প্রকাশ করছে রাণী তাদের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসাডার রুপে যুক্ত হবার পর প্রচুর লোকের মধ্যে মার্গো সাবানের প্রতি উত্সাহ দেখা যাবে৷

তিনি আরও জানিয়েছেন প্রচুর ধরণের সাবান বর্তমান বাজারে ছড়িয়ে রয়েছে, এর মধ্যে মার্গোকে বাজারে ভাল স্থান পাওয়ার জন্য রাণীকে নিযুক্ত করা হল৷ তিনি আরও জানান পশ্চিম বাংলায় প্রায় চার শতাংশ মার্গো বিক্রি হয়৷ এছাড়াও তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও বিহারে মার্গো ভাল চলে৷
অতিরিক্ত
কল চার্জ কমাল ভারতী এয়ারটেল
বিদেশী বিনিয়োগ বাড়ানোর আবেদন করল ট্রাই
মুদ্রাস্ফীতি দ্রুত নিয়ন্ত্রনে আসবে-চিদামবরম
মোবাইলে আমেরিকাকে ছাড়াল ভারত
এইচডিএফসি ব্যাঙ্কের শুদ্ধ লাভ 37 শতাংশ
স্টিলের মূল্য বৃদ্ধি হবে না