মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > ব্যবসা > ব্যবসা সংক্রান্ত খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মুদ্রাস্ফীতি 42 মাসের মধ্যে সর্ব্বোচ

মুদ্রাস্ফীতি ও মুল্যবৃদ্ধি নিয়ে সংসদে আলোচনা ও সমালোচনার ঢেউ ক্রমাগত বাড়লেও দেশ জুড়ে কিন্তু মুদ্রাস্ফীতি কমার কোন লক্ষন নেই৷ কেন্দ্রীয় সরকারে শীড়পীড়া আরও একটু বাড়িয়ে দিয়ে মুদ্রাস্ফীতি বেড়ে দাড়িয়েছে 7.57 শতাংশ৷ এটা বিগত 42 মাসের মধ্যে রেকর্ড৷ গত 19-শে এপ্রিল শেষ হওয়া সপ্তাহে মুদ্রাস্ফীতি বেড়ে দাড়িয়েছে 7.57 শতাংশ৷ ঠিক তার আগে সপ্তাহে মুদ্রাস্ফীতি খানিকটা কমে হয়েছিল 7.33 শতাংশ৷

মুদ্রাস্ফীতি এভাবে লাগাম ছাড়া হওয়ার অন্যতম কারণ নতুন করে চাল, ডাল, চা বেশ কিছু প্যাকেট জাত দ্রব্য ও অন্য জিনিসের দাম নতুন করে বৃদ্ধি পাওয়া৷ খোলা বাজারের পাশাপাশি পাইকারী বাজারে জিনিসের দাম নতুন করে বৃদ্ধি পেয়েছে৷ গত সপ্তাহে চাযের দাম শুধু বেড়েছে 17 শতাংশ৷ এর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিস সহ চাল, ডালের দামে নতুন করে বেড়েছে৷

এমন কি উন্নত ধরনের ডিজেল ও ফার্নেস অয়েলের দাম যথাক্রমে 2 ও 1 শতাংশ করে বেড়েছে৷ এর স্বাভাবিক প্রভাব পড়েছে পন্য উত্পাদনের ক্ষেত্রে৷ স্টিল উত্পাদনের জন্য ব্যাবহারিত কাঁচামালের দাম বেড়েছে 51 শতাংশ৷ পাশপাশি পিগ আয়রনের দাম বেড়েছে আট শতাংশ৷

অনেকের আশা জির্জাভ ব্যাঙ্কের নতুন আর্থিক নীতির ঘোষনার পর দাম কিছুটা কমতে পারে৷ তবে নতুন করে মুল্যবৃদ্ধি যে বাম ও ইউ পি এর সংঘাত আরও বাড়বে তা বলাইবাহুল্য৷
অতিরিক্ত
রাজ্যে লগ্নী করবে শ্যাম গ্রুপ
নাগার্জুনের মুনাফা কমল
মার্গোয় দেখা যাবে রাণীকে
কল চার্জ কমাল ভারতী এয়ারটেল
বিদেশী বিনিয়োগ বাড়ানোর আবেদন করল ট্রাই
মুদ্রাস্ফীতি দ্রুত নিয়ন্ত্রনে আসবে-চিদামবরম