ভোডাফোন মোবাইল পরিষেবা কোম্পানী তাদের নতুন এসটিডি দর চালু করল৷ আজ থেকে সমগ্র দেশ জুড়ে এই নতুন দর চালু হবে৷
সমগ্র দেশেতে প্রতি মিনিট 1.30 টাকা হিসাবে এসটিডিতে কথা বলতে পারবে ভোডাফোন ব্যবহারকারীরা৷ এছাড়াও ভোডাফোন রোমিং দরও সস্তা করল৷ ভোডাফোনের নতুন রোমিং দর হবে 1 টাকা৷
রোমিংয়ে থাকাকালীন মোবাইল ব্যবহারকারীর সমস্ত ইনকামিং কল ও লোকাল আউটগোয়িং কল হবে এক টাকা প্রতি মিনিট৷ প্রসঙ্গত উল্লেখ করা যায় যে এয়ারটেল গত সপ্তাহে নিজেদের এসটিডি দর কমিয়ে করে প্রতি মিনিট 1.50 টাকা৷
ভোডাফোনের তরফ থেকে আরও জানানো হয়েছে তাদের গ্রাহকরা রোমিংয়ে থাকাকালীন এসটিডি কলের চার্জ হবে প্রতি মিনিট 1.50 টাকা৷
|