ব্রিটেনে অবস্থিত বিয়ার কোম্পানী সাবমিলার ভারতে তাদের উত্পাদন বাড়াবে বলে জানাল৷
আগামী পাঁচ বছরের মধ্যে তারা এর জন্য ভারতে 2000 কোটি টাকা নিবেশ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে৷ সাবমিলার কোম্পানীর ভারতে নিযুক্ত নির্দেশক সন্দীপ কুমার সাংবাদিকদের এইকথা জানান৷
তিনি বলেন ভারতে নিজেদের প্ল্যান্টগুলিকে আধুনিক করবার জন্য 50 কোটি ডলার খরচ করা হবে৷ আর এটা করার পরই তাদের উত্পাদন দ্বিগুণের বেশি হবে বলে তিনি আশাপ্রকাশ করেন৷
তারা প্রধানত ভারতে বিয়ারের অত্যধিক চাহিদা দেখে নিজেদের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে৷ প্রসঙ্গত উল্লেখ্য এই কোম্পানীর প্রধান দুটি বিয়ারের ব্র্যান্ড হল ফস্টার রয়াল চ্যালেঞ্জ ও হেওয়ার্ড৷
|