ওয়াশিঙটন: সৌদি আরবের সিদ্ধান্তে খুশি হয়ে তাদের স্বাগত জানালো আমেরিকা৷ সৌদি আরব তেলের উত্পাদন বৃদ্ধি করা এবং প্রয়োজনে বাজারে অধীক পরিমাণে তেল দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে৷ আর সিদ্ধান্তেই খুশি হয়ে স্বাগত জানিয়েছে আমেরিকা৷
হোয়াট হাউসের প্রবক্তা টোনি ফারাটটো জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে যে সমস্ত তেল উত্পাদনকারী দেশ এই সিদ্ধান্ত নিয়েছে তাদের সবাইকেই আমেরিকর পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে৷ উনি আরও জানান, বর্তমানে তেলের মূল্য বৃধি হওয়ার ফলে বিশ্বের অর্থনীতির উপর ব্যাপকভাবে প্রভাব পড়ছে এবং তেল উত্পাদনকারী দেশ ও গ্রাহক দেশগুলিতেও এর প্রভাব পড়তে দেখা গিয়েছে৷
আমেরিকাও তাদের তেল উত্পদন বৃদ্ধি করার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উনি জানিয়েছেন৷
|