মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > ব্যবসা > ব্যবসা সংক্রান্ত খবর
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠান এই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সাগরদিঘিতে এমাসে বাণিজ্যিক উত্পাদন:মহাপাত্র  Search similar articles

সাগরদিঘির বির্তকিত বিদ্যুত কেন্দ্র থেকে এমাসে বাণিজ্যিক ভাবে বিদ্যুত উত্পাদন সম্ভব হবে বলে দাবি করলেন ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভলপমেন্ট করর্পোশেনেরে ম্যানেজিং ডিরেক্টর এস মাহাপাত্র৷ তিনি বলেন প্রাথমিক পর্যায়ে সব কাজ শেষ মুখে৷ এখন বাণিজ্যিক ভাবে উত্পাদন করার আগে কিছু সময় পরিক্ষামূলক ভাবে চালিয়ে দেখে নিতে চায় কর্তব্যরত ইঞ্জিনিয়াররা৷ তবে কবে থেকে সেই পরিক্ষামূলক উত্পাদন সম্ভব হবে সে ব্যাপারে নিদিষ্ট করে কিছু বলেন নি মহাপাত্র৷

এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে বির্তকের কেন্দ্রে৷ প্রকল্পের কাজের বরাত দেওয়া হয়েছিল চিনাসংস্থা ড্যাংফ্যাংকে৷ প্রাথমিক ভাবে ঠিক ছিল দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থাকে৷ চিনা সংস্থা প্রকল্পের প্রথম ইউনিট গড়ার পরে পরীক্ষামূলক ভাবে চালানো শরুর পরে বির্পযয় ঘটে৷ যদিও তার জন্য একটা যুক্তি খাড়া করেছে এই চিনা সংস্থা৷

ঠিক কিসের ভিত্তিতে ড্যাফ্যাং এই কাজের বরাত দেওয়া হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় বিদ্যুত মন্ত্রী জয়রাম রমেশ৷ কিছু দিন আগে রাজ্য সফরে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশ করেন৷ 600 মেগাওয়াট বিদ্যুত প্রকল্পের কাজ নিয়ে চিনা সংস্থা প্রতি ঢিলেমির অভিযোগ আছে৷

2750 কোটি টাকার এই প্রকল্পে কাজের মান পরীক্ষা করার জন্য ইতিমধ্যে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি একটি বিশেষ কমিটি গঠন করেছে৷ তারা সবটা খুটিয়ে দেখে রির্পোট জমা দেবে৷ রাজ্যের এই 600 মেগাওয়াট বিদ্যুত প্রকল্প সফল না হলে রাজ্যের বাম নেতাদের চিনা প্রতি নিয়ে যেমন একদিকে প্রশ্ন উঠবে, তেমনি ভাবে প্রশ্ন উঠবে প্রকল্পের ভবিষ্যত নিয়ে৷ এই প্রকল্পের বিদ্যুত দিয়ে রাজ্যের চাহিদা খানিক মেটানোর পারিকল্পনা করেছে সরকার৷
অতিরিক্ত
সিগারেটের উপর কর আরোপ
নিউজিল্যান্ড ব্যাঙ্কের কাজ হবে এদেশে
পাইপ লাইন নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক এমাসে
ওমানে বিনিয়োগ করবে এন টি পি সি
এশিয়ার সেরা এয়ারপোর্ট হংকং
পেট্রোল পাম্প নিয়ে ব্যাখ্যা দিলেন দেওড়া