ভারত থেকে পাকিস্তানে ঔষুধ আমদানির ক্ষেত্রে নিশেধাঞ্জা জারি করল পাক সরকার৷ কিছু দিন আগে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রক ভারত থেকে 400 রকমের ঔষধ আমদানির সিদ্ধান্ত নেয়৷ এর মধ্যে কয়েকটি জীবনদায়ী ঔষধ আছে৷ মূলত পাকিস্তানে ঔষধ কোম্পানীর বিরোধীতার কারণে এই প্রস্তাব বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়৷
পাক বাণিজ্য মন্ত্রকের এই ভাবে ভারতে থেকে ঔষধ আমদানির মূল কারণ পাকিস্তানে বেশ কিছু ঔষধের দাম 40 শতাংশ বেড়ে গেছে৷ তার তুলানায় প্রতিবেশী দেশ দাম বেশ খানিকটা কম বলে মেনে নিয়েছে পাক বাণিজ্য মন্ত্রক৷ ঔষধ আমাদানির ক্ষেত্রে এই নিশেধাঞ্জা জারি করা হয় একেবারে প্রধানমন্ত্রী গিলানির দপ্তর থেকে৷
ঠিক কি কারণে এভাবে ভারত থেকে এত বেশি পরিমাণ নানা ধরণের ঔষধ আনার ভাবনা চিন্তা পাক বাণিজ্যমন্ত্রক করেছিল সেকথা জানতে চেয়েছেন গিলানি৷ এব্যাপারে স্বাস্থ্য সচিব বাণিজ্য সচিবের সঙ্গে দেখা করে পরিস্কার জানিযে দেন এই মুহূর্তে ঔষধ আমদানি করার কোন দরকার নেই৷
স্থানীয় ঔষধ নির্মাতাদের দাবি এভাবে ভারত থেকে এদেশে ঔষধ আমদানি হতে থাকলে পাকিস্তানে পেশার সঙ্গে জড়িত বহু মানুষ কাজ হারাবেন৷ এই মুহূর্তে পাকিস্তানের ঔষধ লিল্পের বাজার 83 বিলিয়ান৷
|