রাজনীতির ডামাডোলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি৷ আর সংসদে আসন্ন আস্থা ভোটে সরকারের এই বিরুদ্ধে এই বিষয় নিয়ে বলার জন্য কোমর বেঁধে তৈরি হচ্ছে বিরোধীরা৷ গত 5-ই জুলাই শেষ হওয়া সপ্তাহে মুদ্রাস্ফীতির হার বেড়ে দাড়িয়েছে 11.91 শতাংশ৷ ঠিক তার আগের সপ্তাহে এর হার ছিল ছিল 11.89 শতাংশ৷
মুদ্রাস্ফীতির বৃদ্ধি খুব সামাণ্য হলেও সরকার কিন্তু নতুন করে এই নিয়ে সমস্যার পড়তে পারে৷ অর্থনীতিবিদদের মতে মুদ্রাস্ফীতির এই হার বৃদ্ধির অন্যতম কারণ তেলের দাম৷ সরকারের পক্ষ থেকে জানা গেছে ইতিমধ্যে যে সকল আর্থিক ব্যাবস্থা নেওয়া হয়েছে তার প্রভাব বাজারে খুব দ্রুত পড়বে৷ এমন কি নতুন করে সরকার ব্যাঙ্কে সুদের হার বাড়তে পারে বলে জানা গেছে৷
অর্থমন্ত্রক সূত্রে জানা গেছে সরকার নতুন করে কিছু পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন৷ তবে সংসদে আস্থা ভোট হওয়ার আগে তার বিশেষ একটা সম্ভাবনা নেই৷ সরকারের সকল নেতা মন্ত্রী কিন্তু এখন আস্থা ভোটের নম্বর গেমে ব্যস্থ৷ আর সেই ব্যস্থতার কারণে নতুন করে নীতিগত সিদ্ধান্ত নিতে সমস্যা তৈরি হচ্ছে৷
|