ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের অপরিশোধিত তেলের দাম রেকর্ড স্তরে পৌছালো৷ পাকিস্তান সরকার প্রেট্রোল ও প্রেট্রোলিয়াম থেকে উত্পন্ন জিনিসের দাম 10 থেকে 18 শতাংশ বৃদ্ধি করেছে৷
একটি সংস্থার পক্ষথেকে জানানো হয়েছে যে, এই দেশে কেরোসিনের দাম সব থেকে বেশী বৃদ্ধি করা হয়েছে৷ কেরোসিনের দাম 17.4 শতাং বৃদ্ধি করা হয়েছে বলে এই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে৷ এছাড়াও ডিজেলের ক্ষেত্রে 15 শতাংশ বৃদ্ধি হয়েছে বলে এই সংস্থার তরফ থেকে জানানো হয়েছে৷
পকিস্তানে পেট্রল মূল্য 11 টাকা বৃদ্ধি করা হয়েছে৷ যার ফলে এই দেশে পেট্রোলের মূল্য বেড়ে দাঁড়িয়েছে 86.66 টাকা প্রতি লিটার৷ এই বছরে পাকিস্তানে সাত বার পেট্রোলিয়াম পদার্থের মূল্য বৃদ্ধি করা হল৷
|