জেনিভাঃ কৃষকদের ক্ষেত্রে ভর্তুকির সুপরিশ করলেন ভারতের বাণিজ্যমন্ত্রী কমলনাথ৷ তিনি জানিয়েদিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত এই ভর্তুকির বিষয়কে ত্বরান্বিত করা৷ একই সঙ্গে বর্তমানে যেভাবে খাদ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে সেদিকেও নজর দেওয়ার কথা বললেন তিনি৷
মার্কিন যুক্তরাষ্ট্র এরই মধ্যে 15 বিলিয়ান ডলার ভর্তুকি কমিয়েছে৷ কমলনাথের এই বিদেশ সফরের সময় লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছে৷ কমলনাথ জানিয়েছেন কোনমতে খাদ্য দ্রব্যের মূল্য কমাতেই হবে৷ এইজন্য সকল দেশকে এগিয়ে আসার কথা জানিয়েছেন তিনি৷
মার্কিন যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই ভারত, ব্রাজিলের কাছে টারিফ কমানোর কথা বলেছে৷ এখন এই নিয়েই আলোচনা চলছে৷
|