নতুন দিল্লিঃ করদাতাদের আরও সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে৷ এখন আগের মতন কর প্রদান করতে অশান্তি বা অযথা ঝামেলা পোহাতে হবে না৷ কারণ এখন কর জমা দেওয়া যাবে ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে৷ সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্সেস সূত্রে এই খবর জানানো হয়েছে৷
বেশ কয়েক বছর ধরে করদাতাদের অসুবিধা পর্যালোচনার করার পর এই সিদ্ধান্ত নিয়েছে কর আধিকারিকরা৷ আর তখন থেকেই কর প্রদানে ইন্টারনেটের সুবিধার কথা বলা হচ্ছিল৷ আর তারপর নেটের যুগে কর প্রদানেই নেটের সুবিধা দিতে তৈরী হল করদাতাদের৷ এবছরের এপ্রিল মাস থেকেই এই সুবিধা পাবেন করদাতারা৷
এই বিষয়ে সিবিডিটি জানিয়েছে, করদাতাদের আর শুধু একটি মাত্র নির্দিষ্ট ব্যাঙ্ক থেকে কর প্রদান করার কোন দরকার নেই৷ বরং ইন্টারনেট ব্যাঙ্কের মাধ্যমেও তারা কর জমা দিতে পারেন তারা৷ এই সুবিধা দেওয়াতে কর প্রদানে সুবিধা পাবেন করদাতারা৷
|