ওয়াশিংটনঃ সারা বিশ্বজুড়ে যে অর্থনৈতিক ডামাডোল চলছে তার প্রভাব পড়তে পাকিস্তানের অর্থনৈতিক ব্যবস্থার উপর৷ পাকিস্তানের এক বিশিষ্ট অর্থনৈতিকবিদ ডঃ এম.আজিজ আহমেদ জানিয়েছে পাকিস্তানের আয় ও ব্যায়ের মধ্যে এক বিশাল ভারসাম্যহীনতা দেশকে আরও বিপদে ফেলবে৷ একই সঙ্গে রাজনীতিক অস্থিরতা পাকিস্তানের অর্থনৈতিক ক্ষেত্রে যে বিশাল সমস্যা তৈরী করছে তাও জানাতে ভোলেননি এই বিখ্যাত অর্থনীতিবিদ৷
ডঃ আহমেদ জানিয়েছেন, এর আগে পাকিস্তানে এতবেশী করম মুদ্রাস্ফীতি দেখা যায়নি৷ পাক অর্থনৈতিক ইতিহাসে এই রকম অর্থনৈতিক ভাবে দুরবস্থা দেখা যায়নি৷ আর এর ফলেই বেড়েছে সমস্যা৷ তিনি জানিয়েছেন এই মুদ্রাস্ফীতি আরও বৃদ্ধি পেতে পারে৷ আর এতে সমস্যায় পড়বেন দেশের মধ্যবিত্ত এবং দরিদ্র সম্প্রদায়ের মানুষ৷
এরই পাশাপাশি দেশে বিনিয়োগের অসামজস্যতা এবং রাজতৈতিক অস্থিতিকর পরিস্থিতি এই অর্থনৈতিক দুরবস্থার জন্য আরও দায়ি৷ তিনি জানিয়েছেন একদিনে এই অবস্থা হয়নি পাকিস্তানের৷ দীর্ঘদিনের সামরিক শাসনের ফলেই একটু একটু করে তৈরী হয়েছে এই অবস্থা৷ আর এরজন্য দায়ি দেশের রাজনৈতিক পরিস্থিতি৷
|