আজমেঢ়ঃ মুদ্রাস্ফীতি যে শুধু বড় ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলিকেই নয়, ছোট ছোট ব্যবসায় ছাপ ফেলেলে তা আরেকবার প্রমাণ পেল আজমেঢ়ের ঘটনায়৷ রাজস্থানের এই অঞ্চলে পোলট্রি ব্যবসা ভীষণ ভাবে মার খাচ্ছে৷ আর অসুবিধায় পড়ছেন সাধারণ পোলট্রি ব্যবসায়ীরা৷
তাদে র দাবি গত তিন-চার মাসে যেহারে মুরগীর খাবারের মূল্যবৃদ্ধি পেয়েছে, সেই হারে বৃদ্ধি পায়নি ডিমের দাম৷ আর এই কারণে যে পরিমাণ খরচা বৃদ্ধি পাচ্ছে আয় বৃদ্ধি পায়নি৷ আর এর ফলেই অসুবিধায় দিন কাটাচ্ছেন তারা৷
রাজস্থানের এই অঞ্চলে 20,000 মানুষ এই পোলট্রি ব্যবসার উপর নির্ভর করেন৷ কিন্তু এখন এই মূল্যবৃদ্ধির সময়ে তারা অন্য ব্যবসার কথা ভাবছেন৷ কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে তারা অন্য ব্যবসার কথা ভাবতেই পারছেন না৷
|