ইরান-পাকিস্তান-ভারত (আইপিআই) গ্যাস পাইপ লাইনের চুক্তি আগষ্ট মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে হওয়ার সম্ভবনা খুবই কম বলে অনুমান করা হচ্ছে৷ ভারতের পেট্রোলিয়ামমন্ত্রী মুরলী দেওড়া ও ইরানের পেট্রোলিয়ামমন্ত্রী গুলাম হুসেন নোজরির মধ্যে হওয়া একটি বৈঠকে এই চুক্তি আগষ্ট মাসের মধ্যে হওয়ার পরিকল্পনা করা হয়েছিল৷ কিন্তু এখনও পর্যন্ত ইরানের কাছে থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তি হওয়ার ব্যাপারে কোন রকম ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায় নি৷
পেট্রোলিয়াম মন্ত্রালয়ের তরফ থেকে এক বরিষ্ঠ অধিকারী জানিয়েছেন যে, ভারতের পক্ষ থেকে ইরানকে ত্রিপাক্ষিক বৈঠকের কথা জানানো হয়েছিল৷ যাতে এই বৈঠকে অবশিষ্ট বিষয়গুলি চুরান্ত করা যায়৷ এই অবশিষ্ট বিষয়গুলি চুড়ান্ত হলে হস্তাক্ষরের আর কোন অসুবিধা থকবে না৷ কিন্তু ইরানের তরফ থেকে এই ত্রিপাক্ষিক বৈঠকের ব্যাপারে এখনও কোন সূচনা পাওয়া যায় নি৷
|