নতুন দিল্লি: রাশিয়ার ফার্ম সিস্তেমা ভারতের দূরসঞ্চার ক্ষেত্রে পাঁচ আরব ডলার বিনিয়োগ করতে ইচ্ছুক৷ এই কোম্পানির তরফ থেকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তাদের এই ইচ্ছার কথা জানানো হয়েছে৷ আগামী তিন চার বছরের মধ্যে এই বিশাল অঙ্কের বিনিয়োগ করতে চাই এই কোম্পানি৷
সিস্তেমার সভাপতি ব্লাদিমির পি ইবতুশেনোকোব প্রধান মন্ত্রীকে গত শুক্রবার তাদের এই চিন্তাভাবনর কথা ব্যক্ত করেছেন৷ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্লাদিমিরের আলোচনার সময়ে ভারতের পেট্রোলিয়ামমন্ত্রী মুরলী দেওড়াও উপস্থিত ছিলেন৷ ভারতের পেট্রোলিয়ামমন্ত্রী বৈঠকের পর সাংবাদিকদের জানিয়েছেন যে, রাশিয়ার এই কোম্পানি ভারতে দূরসঞ্চার ক্ষেত্রে বিনিয়োগ করার কথা জানান৷ তারা পাঁচ আরব ডলার বিনিয়োগ করতে চাই৷
|