নতুন দিল্লি: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য ইস্পাতমন্ত্রী রাম বিলাস পাসওয়ান ইস্পাতের দাম আরও কিছুদিন স্থির রাখার কথা জানিয়েছেন৷ এই মন্ত্রী সেল তথা অন্যান্য ইস্পাত উত্পাদন কোম্পানিগুলিকে এই কথা জানিয়েছেন৷ গত 13 বছরে মুদ্রাস্ফীতি উচ্চতম স্থানে পৌঁছেছে৷ আর এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্যই গত 7 মে থেকে ইস্পাতের দাম বৃদ্ধি করতে দেওয়া হয় নি৷
সূত্রের মাধ্যমে জানা গিয়েছে যে, এই মন্ত্রী সেল-কে আরও কয়েকটি মাস ইস্পাতের দাম না বাড়ানোর কথা জানিয়েছেন৷ কারণ হিসাবে এই মন্ত্রী জানিয়েছেন, এখনও এই সরকার মুদ্রাস্ফীতি বৃদ্ধির ব্যাপারে যথেষ্ট চিন্তায় রয়েছে৷ আর এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্যই তাঁর এই আবেদন৷ তিনি অন্যান্য কোম্পানিগুলিকেও এই একই অবেদন জানান৷
|