নতুন দিল্লি: অক্টোবর মাসে পেয়াজের দাম বৃদ্ধি হওয়ার সম্ভবনা রয়েছে৷ নাফেডের এক অধিকারী পেয়াজের এই মূল্যবৃদ্ধির কথা জানান৷ তিনি জানিয়েছেন যে, ভারতের যে যে জায়গায় পেঁয়াজ উত্পাদন হয় তার মধ্যে বেশ কয়েকটি অঞ্চলে উপযুক্ত পরিমাণে বৃষ্টি হয় নি৷ যার ফলে পেয়াজের ফলনে ঘাটা পড়তে দেখা গিয়েছে৷
এছাড়াও ঠিকমতো জল না পাওয়ার জন্য উত্কৃষ্টমাণের ফলন পাওয়া নিয়েও সম্ভবনা রয়েছে৷ আগামী দিনে এই অঞ্চলগুলিতে ঠিক মতো বৃষ্টি না হলে অক্টোবর মাস পর্যন্ত পেয়াজের দাম আকাশ ছোয়া হতে পারে বলে মনে করা হচ্ছে৷
|