কলকাতা: ব্যাটারী নির্মাণ কোম্পানি এক্সাইড ইন্ড্রাস্ট্রিজ চলতি আর্থিক বছর 2008-09 তে 180 কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করেছে৷ কোম্পানির উত্পাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
এই কোম্পানির সিআইও টি বি রামনাথন তাদের বার্ষিক সম্মেলনে এই সিদ্ধান্তের অথা ঘোষণা করে৷ তিনি জানিয়েছেন, চলতি এই আর্থিক বছরে ব্যাটারীর উত্পাদন বৃদ্ধি করার জন্য কোম্পানি 180 কোটি টাকা বিনিয়োগ করবে৷ মূলত গাড়ির ব্যাটারীর উত্পাদন বৃদ্ধির জন্যই এই বিনিয়োগ করা হবে৷
|