নিজের পাঁচ বছরে রেল মন্ত্রীত্ব কালে লালু প্রসাদ যাদব দাবি করেছিলেন তার আমলে রেলের আয় বৃদ্ধি পেয়েছে৷ যদিও রেল মন্ত্রক সূত্রে সাম্প্রতিক কালে বলা হয়েছেবহু প্রকল্প আটকে আছে টাকার জন্য৷ আর সেই নিয়েও নতুন বিতর্ক দেখা দিয়েছে৷ যদিও শেষবারের অন্তবর্তী বাজেটেই প্রাক্তন রেলমন্ত্রী দাবি করেছিলেন রেল মুনাফা লাভ করেছে৷ তার পরিসংখ্যান থেকে পরিস্কার ছিল যে রেল মুনাফা করেছে৷ বিশ্বব্যাপী মন্দার মধ্যেই রেলের মুনাফা করা সত্যিই প্রশংসনীয় হয়েছিল৷ তিনি অন্তবর্তী বাজেটে জানিয়েছিলেন রেল 100 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে৷ সেই সঙ্গেই তিনি বলেছিলেন- আগামী দিনে রেল 2,30,000 বিনিয়োগ করবে৷ রেভিনিউ হ্রাস পেয়েছে অক্টোম্বর-নভেম্বর মাসে৷ 70,000 কোটি টাকা ব্যয় হবে উত্পাদন বাড়াতে৷ 2008-09 সালে 36,773 কোটি বিনিয়োগ করেছে৷ যাত্রীদের কাছ থেকে আয় বৃদ্ধি পেয়েছে 14 শতাংশ৷ যদিও এই পরিসংখ্যান ছিল গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত৷ লালু আরও জানিয়েছেন আগামী দিনে আরও বেশী আয় করার সম্ভাবনা রয়েছে রেলের৷ |