হেলথকেয়ার প্রোডাক্ট উত্পাদন কারী কোম্পানী ডাঃ মোরেপন তাদের প্রোডাক্টের প্রচারের জন্য বলিউডের অভিনেত্রী সোনালী বেন্দ্রেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত করেছে৷ এবার মোরপনের প্রোডাক্টের বিজ্ঞাপণে সোনালী বেন্দ্রেকে দেখতে পাওয়া যাবে৷
এই প্রসঙ্গে মোরেপন কোম্পানীর অধ্যক্ষ সুশীল সুরী জানিয়েছেন সোনালী বেন্দ্রে একজন এমন অভিনেত্রী যিনি পরিবার এবং প্রফেশানের মধ্যে খুব ভাল ভাবে সামঞ্জস্য বজায় রেখেছেন৷ তাঁর মধ্যে একজন উপযুক্ত ভারতীয় মহিলার সব গুণই রয়েছে৷ তাই তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত করা হয়েছে৷