ব্যবসা সংক্রান্ত খবর | শেয়ার বাজার
মুখ্য পৃষ্ঠা » খবর সংসার » ব্যবসা » ব্যবসা সংক্রান্ত খবর » ধান উত্পাদন কম হতে 16 মিলিয়ান টন
Feedback Print Bookmark and Share
 

বর্তমান বছরে ভারতে চালের উত্পাদন উল্লেখযোগ্য ভাবে কমতে পারেন বলে আগেভাগে জানিযে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জী৷ গতবছরের তুলনায় এখন পর্যন্ত হিসাবে অনুসারে তার তুলনায় 16 মিলিয়ান টন কম উত্পাদন হওয়ার সম্ভাবনা রয়েছে৷

এর কারণ হিসাবে প্রণব বাবু জানিয়েছেন একধিকে বন্যা অন্য দিকে খরা৷ এভাবে চলার কারণে কিন্তু চালের উত্পাদন কম হবে৷ তবে বাজারে কোন ধরনের সমস্যা হবে না বলে জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী৷ তবে মন্দা, বন্যা ও খরা সামাল দিয়ে আর্থিক বৃদ্ধি বেশ ইতিবাচক বলে জানিয়েছেন প্রণব বাবু৷

কি ভাবে দেশের অভ্যন্তরে চাহিদা সামাল দেওয়া সম্ভব তা নিয়ে ইতিমধ্যে প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়েছে বলে জানান৷ এর পাশাপাশি খরিফ শস্য উত্পাদন ঠিক হওয়ার জন্য সরকার তার দিকে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছে৷

কেন্দ্রীয় অর্থমন্ত্রী আশা করেন যদি খরিফ শস্যের উত্পাদন ঠিক মত হয় তাহলে কিন্তু অবস্থা সামাল দেওয়া অনেকটা সহজ হবে৷ 2008-09 অর্থবর্ষে দেশে 99.154 মিলিয়ান টন চাল উত্পাদন হয়েছিল৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: অর্থমন্ত্রী প্রণব মুখার্জী৷