চিন ও থাইল্যান্ড থেকে সি ডি এম এ মোবাইল ফোন আমদানির উপরে নিশেধাঞ্জা জারি করল কেন্দ্রীয় সরকার৷ এই দুই দেশ আমদানি করা মোবাইল ফোনে ইলেকট্রনিকস সিরিয়াল নম্বর বা ই এস এন ও মোবাইল ইকিউমেন্ট আইডেন্টিফায়ার বা এম ই আই ডি নম্র না থাকার কারণে নিশেধাঞ্জা জারি করা হয়েছে৷
এই নম্বর ঠিক মত না থাকলে কোন কারণ মোবাইল ফোন ট্রাক করতে হলে সমস্যা হয়৷ বহু সময় মোবাইল ফোন ট্রাক করার দরকার পরে৷ এর আগে দেশের বিভিন্ন নিরাপত্তার সঙ্গে জড়িত সংস্থা আগেভাগে এই ফোনের আমদানি বন্ধ করার জন্য কেন্দ্রের কাছে অনুরোধ করেছিল৷ এবার কেন্দ্রীয় সরকার খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে৷
বর্তমানে দেশ জুড়ে 100 মিলিয়ান লোক সি ডি এম এ প্রযুক্তির ফোন ব্যবহার করে৷ নতুন করে প্রতিমাসে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে৷ এই অবস্থায় স্বাভাবিক ভাবে বাজারে চাহিদা বাড়ছে সি ডি এম এ ফোনের৷ এদিকে সরকার নির্দেশিকা সামনে আসার পরে সি ডি এম এ কোম্পানীর পক্ষ থেকে এর বিরোধীতা করা হয়েছে৷ তাদের পক্ষ থেকে বলা হযেছে বাজারে যে সকল ফোন আসে অতা আন্তর্জাতিক মান অনুসারে বাজারে নিয়ে আসা হয়৷