আফ্রিকার দেশ বেনিনের সঙ্গে ব্যবসা বৃদ্ধিতে আগ্রহী দিল্লি৷ সেই লক্ষ্যে সামনে রেখে এবার উভয় দেশে মিলে এক কমিশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করল বলে জানা গিয়েছে৷ দীর্ঘ দিন বেনিনের সঙ্গে ব্যবসা বৃদ্ধি নিয়ে আলোচনা চালাচ্ছিল কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রক৷ এবার আলোচনা শেষে কি ভাবে ব্যবসা বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে কমিশন গঠন করা হয়েছে৷
এর আগে দীর্ঘ দিন ধরে বানিজ্য চলছে বেনিনের সঙ্গে৷ তবে সমস্যা হল বেশ কিছু নতুন ক্ষেত্রে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনা থাকলেও কিন্তু তা বিশেষ ভাবে কার্যকর করা সম্ভব হয় নি৷ 2009 সালে মন্দার মধ্যে বেনিনের পক্ষ থেকে ভারতে রপ্তানি ব্যবসার পরিমান বেড়ে দাড়িয়েছে 106 বিলিয়ান ডলার৷
সেখানে একই সময় ভারতে বেনিনে প্রায় 203 মিলিয়ান ডলার ব্যবসা করেছে৷ বর্তমানে কেন্দ্রীয় বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শশী থারু বেনিন সফরে গিয়েছেন৷ সেখানে নানাবিধ দ্বি-পাক্ষিক সম্পর্কের পাশাপাশি ব্যবসার বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে৷ তার পরে এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে৷