মন্দার মরশুমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আন্তর্জাতিক শাখার নেট প্রফিট বেড়েছে৷ ব্যাঙ্কের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানা গেছে চলতি অর্থ বর্ষের ষষ্ঠ মাসে পাঞ্জাব ন্যশনাল ব্যাঙ্ক ইন্টার ন্যাশনাল লিমিটেডের নেট প্রফিট হয়েছে 31.6 লাখ ডলার৷
এই প্রসঙ্গে উল্লেখ্য যে, 2007 সালে পি এন বি লন্ডন এবং সাউথহলে দুটো শাখা খুলেছিল৷ 2009 সালে লেইসেস্টার এবং বার্মিংহামে দুটো শাখা খুলেছে৷