বিদেশের বাজারে শেয়ারের চাহিদা বৃদ্ধি পাওয়াতে টাটা মোটর্সের নেট প্রফিট বেড়েছে৷ কোম্পানী সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে চলতি অর্থ বর্ষের তৃতীয় ভাগে টাটা মোটর্সের নেট প্রফিট 110% বেড়েছে৷ গত বছরের তুলনায় কোম্পানীর লাভ 346.99 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে৷
এক্ষেত্রে কোম্পানীর আয়ও বেড়েছে৷ চলতি অর্থ বর্ষে কোম্পানীর আয় 12.71% বৃদ্ধি পেয়ে 7,978.82 কোটি হয়েছে৷ গত বছর কোম্পানীর আয় হয়েছিল 7,078.85 কোটি টাকা৷ এই প্রসঙ্গে কোম্পানীর মুখ্য আধিকারিক (অর্থনৈতিক বিষয়ক) সি রামাকৃষ্ণান জানিয়েছেন বিদেশের বাজারে শেয়ারের চাহিদা বৃদ্ধি পাওয়াতেই টাটা মোটর্সের নেট প্রফিট বেড়েছে৷