ভারতের বাজারে সস্তা দরে কম্পিউটার নিয়ে আসতে চায় মোবাইল চিপ মেকার কোয়ালকম৷ এক্ষেত্রে কোয়ালকম কোম্পানী 10,000 টাকা মূল্যের কম্পিউটার লঞ্চ করার পরিকল্পনা নিয়েছে৷ এই পরিকল্পনাকে সফল করার জন্য ইতিমধ্যেই ঐ কোম্পানী উদ্যোগ নেওয়া শুরু করে দিয়েছে৷
খুব সম্ভবত আগামী 2010 সালেই ভারতের বাজারে কোয়ালকমের সস্তা দামের কম্পিউটারটি পাওয়া যাবে৷ 'কায়াক' নামে ঐ কম্পিউটারটি ভারতের বাজারে নিয়ে আসার কোয়ালকম কোম্পানী টেলিকম ভারতি এয়ারটেল এবং রিলায়েন্সের সাহায্য নেবে৷ এক্ষেত্রে কোয়ালকমের প্রতিনিধিরা এই ব্যাপারে রিলায়েন্স এবং এয়ারটেলের সঙ্গে আলোচনা করেছে৷