হিরো হন্ডা কোম্পানী নতুন মোটর সাইকেল লঞ্চ করেছে৷ মোটোস্কুটার এভিয়েটার নামে ঐ নতুন মডেলটার লুকটা ভীষণই স্টাইলিশ৷ 30 থেকে 40 বছরের পুরুষদের কথাটা চিন্তা করেই কোম্পানী হিরো হন্ডার ঐ নতুন মডেলটা বাজারে এনেছে৷
এই নতুন মোটর সাইকেলটি 100 সিসি ইঞ্জিন যুক্ত৷ 8 বিএইচপি ক্ষমতা যুক্ত৷ এর পাঁচটা আলাদা রঙ রয়েছে৷ এর দুটো মডেল প্রকাশ করা হয়েছে৷
এভিয়েটর স্ট্যান্ডার্ডের মূল্য নির্ধারণ করা হয়েছে 42160 টাকা৷ অপরদিকে এভিয়েটার ডিলাক্সের মূল্য নির্ধারণ করা হয়েছে 47160 টাকা৷ এই প্রসঙ্গে কোম্পানীর সিইও শিংজি আয়ামা জানিয়েছেন ক্রেতাদের প্রত্যাশা অনুয়ায়ী কোম্পানী নতুন মডেল উত্পাদন জরি রাখবে৷