পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নেট প্রফিট বেড়েছে৷ ব্যাঙ্কের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে চলতি অর্থ বর্ষের দ্বিতীয় ভাগে ব্যাঙ্কের নেট প্রফিট 31.1% বেড়েছে৷ এতে ব্যাঙ্কের মোট লাভ হয়েছে 927 কোটি টাকা৷ চলতি অর্থ বর্ষে ব্যাঙ্কের আয় বেড়েছে৷
গত বছর ব্যাঙ্কের আয় হয়েছিল 5,313.18 কোটি টাকা৷ এই বছরে ব্যাঙ্কের আয় হয়েছে 6,075.86 কোটি টাকা৷ গত বছরের তুলনায় ব্যাঙ্কের সুদ বাবদ আয় 16% বেড়েছে৷ চলতি অর্থ বর্ষে সুদ থেকে ব্যাঙ্কের আয় হয়েছে 5,407 কোটি টাকা৷