বুধবার সোনি এরিকসন কোম্পানী তিনটে নতুন মোবাইল বাজারে লঞ্চ করেছে৷ সেতিয়ো, আইনো এবং যারি৷ সোনির এই তিনটে মোবাইলের মধ্যে সব ধরনের সুবিধার ব্যবস্থা রয়েছে৷ সেতিয়ো মোবাইলে আপনি 12.1 যুক্ত মেগা পিক্সেল ক্যামেরা, ব্লু টুথ স্টিরিয়ো, থ্রী ডি গেম, এফ এম রেডিও প্রভৃতি প্রযুক্তিগত নানা সুবিধা পাবেন৷
অপরদিকে আইনো মোবাইলে রয়েছে 8.1 মেগাপিক্সেল ক্যামেরা, থ্রী ডি গেম, এফ এম রেডিও৷ য়ারি মোবা ইলে 5 মেগা পিক্সেল যুক্ত ক্যামেরা, ইউ টিউব এবং থ্রী ডি গেম রয়েছে৷
সেতিয়া মোবাইল সেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে 35950 টাকা৷ আইনো মোবাইল সেটটির মূল্য 28950 টাকা এবং যারি সেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে16950 টাকা ৷