সাংহাইতে ডিজনিল্যান্ড নির্মাণে আর কোন বাধা নেই৷ চিন সরকার সাংহাইতে ডিজনিল্যান্ড নির্মাণের জন্য অনুমোদন দিয়েছে৷ সাংহাই এর পুডোং জেলাতেই এই থিম পার্কটি নির্মিত হবে৷
ডিজনি প্রেসিডেন্ট এবং সিইও রবার্ট ইজার সাংবাদিকদের জানিয়েছেন বিশ্বের মধ্যে চিন একটা উন্নতশীল দেশ৷ ডিজনিল্যান্ড নির্মাণের অনুমতি দিয়ে চিন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে৷ সাংহাইতে এই থিম পার্কটি হলে সেখানকার বিভিন্ন ইন্ডাস্ট্রী গুলো এতে লাভবান হবে৷