2010 সালে ভারতে বিমান ভাড়া বৃদ্ধি পেতে পারে৷ সম্প্রতি আমেরিকারন এক্সপ্রেস গ্লোবাল বিজনেস ট্রাভেল ফোরকাস্ট একটি রিপোর্ট পেশ করেছে৷ এই রিপোর্টে বিজনেস বিশেষজ্ঞরা এশিয়া প্যাসিফিক অঞ্চলে আগামী বছরে বিমান ভাড়া বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা প্রকাশ করেছেন৷
রিপোর্টে বলা হয়েছে 2010 সালে দেশীয় ক্ষেত্রে বিমানের যাত্রী পরিষেবা 3 থেকে 8 শতাংশ বৃদ্ধি পেতে পারে৷ অপরদিকে বিমানের ভাড়া 1 থেকে 6% বাড়ার সম্ভাবনা প্রকাশ করা হয়েছে৷ এক্ষেত্রে হোটেল ভাড়াও বৃদ্ধি পাবে৷ হোটেল ভাড়া 1 থেকে 6% বৃদ্ধি পাওয়ার কথা বলা হয়েছে৷