মন্দার রেশ কেটে যাওয়া সত্ত্বেও মাইক্রোসফট কোম্পানী নতুন করে কর্মী ছাটাই করতে চলেছে৷ সম্প্রতি মাইক্রোসফট কোম্পানী সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের শাখা থেকে মাইক্রোসফট কোম্পানী প্রায় 800 কর্মী ছাটাই করতে পারে৷
তবে ভারতে এর প্রভাব খুব একটা পড়বে না আশা প্রকাশ করেছেন মাইক্রোসফটের ভারতীয় শাখার এক উচ্চপদস্থ আধিকারিক৷ তিনি জানিয়েছেন ভারতের শাখাটিতে মাইক্রোসফট কোম্পানী খুব সীমিত পরিমাণ কর্মী ছাটাই করতে পারে৷ বর্তমানে ভারতের শাখাটিতে 5,300 কর্মী নিযুক্ত রয়েছেন৷
এই প্রসঙ্গে উল্লেখ্য যে, জানুয়ারী মাসে মাইক্রোসফটের সিইও স্টিভ বলমার জানিয়েছিলেন মার্কেটিং, এইচ আর. সেলস, ফাইনান্স, লিগাল এবং আই টি বিভিন্ন ক্ষেত্র থেকে কোম্পানী 5,000 কর্মী ছাটাই করবে৷ পরে তিনি জানান আর্থিক মন্দার প্রভাবে কোম্পানী আরও কর্মী ছাটাই করতে পারে৷