ফুয়েল সারচার্জ বাড়ালো জেট এয়ারওয়েজ এবং কিংফিশার এয়ারলাইনস৷ দেশের আভ্যন্তরীন বিমান পরিষেবার ক্ষেত্রে ঐ দুই বিমান কোম্পানী ফুয়েল সারচার্জ 200 টাকা বাড়িয়ে দিয়েছে৷ শুক্রবার থেকেই জেট এবং কিংফিশার বিমান পরিষেবার ক্ষেত্রে নতুন ফুয়েল সারচার্জ লাঘু করা হবে৷
এক্ষেত্রে 1000 কিমি কম দূরত্বে যাত্রার ক্ষেত্রে ফুয়েল সারচার্জ 100 টাকা বাড়ানো হয়েছে৷ 1,000 কিলোমিটারের বেশী দূরত্বে যাত্রার ক্ষেত্রে ফুয়েল সারচার্জ 200 টাকা বাড়ানো হয়েছে৷