মঙ্গলবার বোম্বাই শেয়ার বাজারে বিএসই-এর সেনসেক্স 18 অঙ্ক নীচে নেমেছে৷ অন্যদিকে এনএসই-এর সেনসেক্সে 5 অঙ্ক বৃদ্ধি হয়েছে৷
বাজারের সূত্র অনুযায়ী মঙ্গলবার থেকে শেয়ার বাজারের আয়ের জন্য আয়কর দেওয়ার নিয়ম শুরু হয়ে গেল৷ এই সিদ্ধান্ত এবারের বাজেটে স্থির করা হয়েছিল৷
বাজার খোলার শুরুতে সেনসেক্স 15644.44 অঙ্কে খোলে এবং 15834.05 অঙ্ক পর্যন্ত উপরে ওঠে৷ কিন্তু পরে 536 অঙ্ক নীচে নেমে 15297.69 অঙ্কে পৌঁছায়৷ অবশেষে বাজার বন্ধ হওয়ার সময় 17.82 অঙ্ক অর্থাত 0.11 শতাংশ লোকসানের সাথে 15626.62 অঙ্কে বাজার বন্ধ হয়েছে৷
এনএসই-এর নিফ্টী 5.05 অঙ্কের বৃদ্ধির সাথে 4739.55 অঙ্কে পৌঁছেছে৷
|