মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > ব্যবসা > শেয়ার বাজার
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সোমবারে বাজারের হাল

এশিয়ার শেয়ার বাজারের উত্তেজনা ভারতীয় শেয়ার বাজারেও দেখাগেল৷ সোমবার ভারতীয় শেয়ার বাজারে সূচক এক লাফে বেশ অনেকটা উচুতে উঠতে দেখা গিয়েছে৷ বোম্বাই শেয়ার বাজারের বিএসই-র সেনসেক্স 414 এবং এনএসই নিফ্টী 114 অঙ্ক বৃদ্ধি পেয়ে বন্ধ হয়েছে৷

শুক্রবারের 15343.12 অঙ্কের তুলনায় সোমবার 15390.15 অঙ্ক বৃদ্ধি পেয়ে বাজার খোলে৷ পরে আবার সেনসেক্স 15321.56 অঙ্ক পর্যন্ত নেমেও যায়৷ কিন্তু পরে সূচক আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে৷ সোমবার সূচক সবথেকে উচু 15851.88 অঙ্ক স্পর্শ করে৷ বাজার বন্ধ হওয়ার সময় শুক্রবারের তুলনায় 413.96 অঙ্ক অর্থাত 2.70 শতাংশ বৃদ্ধি পেয়ে 15775.08 অঙ্কে বন্ধ হয়েছে৷

অন্যদিকে এনএসই-র নিফ্টী 2.40 শতাংশ অর্থাত 114.20 অঙ্ক বৃদ্ধি পেয়ে 4761.20 অঙ্কে বন্ধ হয়েছে৷
অতিরিক্ত
শুক্রবারের বাজারের হাল
মঙ্গলবারে বাজারের হাল
বাজারের হাল কেমন ছিল
বাজার কেমন যাবে
শেয়ার বাজারের হাল
বাজারের অবস্থা কেমন ছিল