মঙ্গলবার শেয়ার বাজারের সূচক 169 অঙ্ক নীচে নামতে দেখা যায়৷ এনএসইর নিফ্টী 51.55 অঙ্ক নীচে নেমে 4709.65 অঙ্কতে গিয়ে ঠেকেছে৷
এশিয়া আর ইউরোপের বাজারে মন্দার কারণে ভারতীয় বাজারে সূচক নীচে নামতে দেখা গেছে বলে মনে করা হচ্ছে৷ এশিয়ার বাজারে এক থেকে দেড় শতাংশ সূচক নীচে নেমেছে বলে জানা গিয়েছে৷ ইউরোপের বাজারেও শুরু থেকেই সূচক নীচে ছিল৷
মঙ্গলবার বিএসই-এর 1393 শেয়ার লাভ ও 1210 শেয়ার লোকসানের সাথে বন্ধ হয়েছে৷ সোমবারের 4669.92 কোটি টাকার ব্যবসার তুলনায় মঙ্গলবার 5145.99 কোটি টাকার ব্যবসা হয়েছে বলে জানা গিয়েছে৷
|