বৃহস্পতিবার শেয়ার বাজারের সূচক আবার নীচে নামতে দেখা গেল৷ বোম্বাই শেয়ার বাজারের বিএসই 95 অঙ্ক ও এনএসই 14 অঙ্ক নীচে নামতে দেখা যায়৷
শেয়ার ব্রোকাররা জানিয়েছেন শেয়ার বর্তমানে শেয়ার বাজারের গতি প্রকৃতি বোঝা মুশকিল হয়ে উঠেছে৷ বৃহস্পতিবার বাজারে বিক্রির প্রভাবের ফলে শুরু থেকেই বাজার শান্ত ছিল৷ গত বুধবারের 15790.51 অঙ্কের তুলনায় বৃহস্পতিবার বাজার 15754.87 অঙ্কে খোলে৷ পরে বাজার কিছুটা উঠলেও বন্ধ হওয়ার সময় 95.41 অঙ্ক অর্থাত 0.60 শতাংশ নীচে নেমে 15695.10 অঙ্কে বন্ধ হয়৷
অন্যদিকে এনএসই 14.05 অঙ্ক নীচে নেমে 4733 অঙ্কে বন্ধ হয়৷ বিএসই-এর মিড্ক্যাপ ও স্মলক্যাপে 7.45 তথা 89.95 অঙ্কের উন্নতি হয়েছে৷
|