বোম্বাই শেয়ার বাজারে বিএসই-এর সেনসেক্স 346.02 অঙ্ক বৃদ্ধি পেয়ে 16153.66 অঙ্কে বন্ধ হয়েছে৷ অন্যদিকে ন্যাসনাল স্টক এক্সচেঞ্জের এনএসই 101.85 অঙ্ক বৃদ্ধি পেয়ে 4879.65 অঙ্কে বন্ধ হয়েছে৷
সূত্র অনুযায়ী বিএসই-এর সেনসেক্স শুক্রবারের 15807.64 তুলনায় 15694.41 অঙ্কে খোলে এবং খুব তাড়াতাড়ি আরও নীচে নেমে 15573.03 অঙ্কে পৌঁছায়৷ এর পর ইনফোসিসের কারণে এবং এশিয়া শেয়ার বাজারের সূচকের অবস্থান ভালো থাকার জন্য 16249.46 অঙ্ক পর্যন্ত ওঠে৷ পরে বাজার বন্ধ হওয়ার সময় 100 অঙ্ক নীচে নামার পরেও 346.02 অঙ্ক অর্থাত 2.19 শতাংশ বৃদ্ধির সঙ্গে 16153.66 অঙ্কে বন্ধ হয়৷
এনএসই-এর নিফ্টী 101.85 অঙ্ক অর্থাত 2.13 শতাংশ বৃদ্ধি পেয়ে 4879.65 অঙ্কে বন্ধ হয়৷
|