পঞ্চান্ন দিন পরে সেনসেক্স-এর সূচক 17 হাজার অঙ্ক অতিক্রম করল৷ বাজারের ব্যাঙ্কিং, ধাতু, রিয়েলিটি তথা তেল ও গ্যাস সব বিভাগেই সমর্থন ভালো থাকর জন্য সূচক এক লাফে এতটা উপরে উঠতে পেরেছে৷
বোম্বাই শেয়ার বাজারে বিএসই-এর সেনসেক্স 404.90 অঙ্ক বৃদ্ধি পেয়েছে৷ অন্যদিকে এনএসই-এর নিফ্টীরও সূচক 111.85 অঙ্ক উপরে স্পর্শ করেছে৷
শুক্রবারের বাজার প্রথম থেকেই গরম ছিল৷ সেনসেক্স গত বৃহস্পতিবারের 16721.08 অঙ্কের তুলনায় শুক্রবার 16781.97 অঙ্কে খোলে৷ বাজার খোলার পর সূচক একবারের জন্যও নীচে নামতে দেখা যায় নি৷ একসময় এই সূচক 17150.92 অঙ্ক পর্যন্ত বৃদ্ধি হতে দেখা গিয়েছে৷ কিন্তু বাজার বন্ধ হওয়ার সময় 404.90 অঙ্ক অর্থাত 2042 শতাংশ বৃদ্ধি পেয়ে 17125.98 অঙ্কে বন্ধ হয়৷
এনএসই-এর নিফ্টীও 11.85 অঙ্ক বৃদ্ধি পেয়ে 5111.70 অঙ্ক স্পর্শ করে বাজার বন্ধ হয়েছে৷ গত 19শে ফেব্রয়ারীর পর সেনসেক্স 17,000 পয়েন্টের উপরে স্পর্শ করল৷
|