মুখ্য পৃষ্ঠা > খবর সংসার > ব্যবসা > শেয়ার বাজার
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
এই সপ্তাহে শেয়ার বাজার কেমন যাবে

গত দুসপ্তাহ ধরে শেয়ার বাজারের সূচক বৃদ্ধি পেতে দেখাগেলেও এই সপ্তাহে বাজারের সূচক বিদেশী বাজারের দিকে লক্ষ্য রেখেই ওঠানামা করবে বলে মনে করা হচ্ছে৷ গত সপ্তাহের 26 তারিখে বোম্বাইয়ের বিএসই-এর সেনসেক্স 644.78 অঙ্ক এবং এনএসই-এর নিফ্টী 153.30 অঙ্ক বৃদ্ধি পেয়ে বাজার বন্ধ হয়েছে৷

বিশেষজ্ঞরা অনুমান করছেন যে, এই সপ্তাহেও সূচক বৃদ্ধি পেতে পারে৷ তবে বিদেশী বাজারের উপর সূচকের নামা বা ওঠা নির্ভর করবে৷

গ্লোব ক্যাপিটাল মার্কেটস লিমিটেডের প্রধান অশোক কুমার জানিয়েছেন, বর্তমানে বাজারের অবস্থা ভালোই রয়েছে৷ বিশেষ করে গত সপ্তাহে বাজার থেকে যা আশা করা হয়েছিল তার থেকে বেশী পাওয়া গিয়েছে৷

উনি আরও জানান, দ্রব্যমূল্য নিয়ে চিন্তার বিষয় রয়েছে৷ কিন্তু গমের দাম কমলে ও আবহাওয়া ভালো থাকলে বাজরের অবস্থাও ভালো হবে৷
অতিরিক্ত
17 হাজার অতিক্রম করল সূচক
এই সপ্তাহে বাজার কেমন যাবে
বৃহস্পতিবারের বাজারের হাল
মঙ্গলবারের বাজারের হাল
বৃহস্পতিবারে বাজারের হাল
মঙ্গলবারে বাজারের হাল