এই সপ্তাহের চতুর্থ দিনেও শেয়ার বাজারের সূচক নামতে দেখা গেল৷ বোম্বাই শেয়ার বাজার বিএসই-এর সেনসেক্সের সূচক বৃহস্পতিবার 259 অঙ্ক এবং এনএসই-এর নিফ্টীর সূচক 46 অঙ্ক নামতে দেখা গেল৷ শেয়ার বাজারে বৃহস্পতিবার সূচক খুব বেশি নামা ওঠা করতে দেখা যায় নি৷ অন্যদিকে এশিয়ার বাহ্জারেও একই রকম ভাবে সূচকের অবস্থা খারাপ অবস্থায় ছিল৷
গত বুধবারের 17339.31 অঙ্কের তুলনায় বৃহস্পতিবার 17212.61 অঙ্কে বাজার খোলে৷ এর পর সূচক একবারও উঠতে দেখা যায় নি৷ অবশেষে বাজার বন্ধ হওয়ার সময় 17038.65 অঙ্কে বাজার বন্ধ হয়৷ অর্থাত 1.49 শতাং লোকসানের সঙ্গে 258.66 অঙ্ক সূচক নীচে নামে৷
অন্যদিকে এনএসই-এর বাজার 5135.80 অঙ্কে শুরু হয়৷ পরে তা 5143.05 অঙ্ক পর্যন্ত বৃদ্ধি পেলেও অবশেষে 5062.45 অঙ্ক নীচে নেমে অর্থাত 1.05 শতাংশ লোকসানের সঙ্গে 46.20 অঙ্ক নীচে নেমে বাজার বন্ধ হয়৷
|