এই সপ্তাহের পঞ্চম দিবেও শেয়ার বাজারের সূচক নীচে নামতে দেখা গেল৷ বোম্বাই শেয়ার বাজারের বিএসই-এর সেনসেক্স 344 অঙ্ক এবং এনএসই-এর নিফ্টী 99 অঙ্ক নামতে দেখা গিয়েছে৷
সেনসেক্স গত শুক্রবারের 17080.65 অঙ্কের তুলনায় 17020.79 অঙ্কে বাজার খোলে৷ বাজার খোলার পর সূচক এক জায়গায় স্থির থাকতে দেখা যায় নি৷ সূচক ক্রমাগত ওঠানামা করতে দেখা গিয়েছে৷ এক সময় 17125.95 অঙ্ক পর্যন্ত সূচক বৃদ্ধি পেতেও দেখা গিয়েছে৷ আবার এক সময় সূচক নেমে 16678.94 অঙ্কে পৌঁছাতেও দেখা যায়৷ কিন্তু অবশেষে বাজার বন্ধ হওয়ার সময় সূচক কিছুটা বৃদ্ধি পেয়ে 343.58 অঙ্ক অর্থাত 2.01 শতাংশ লোকসান করে 16737.07 অঙ্কে এসে বাজার বন্ধ হয়৷ 14 দিন বাদে আবার সূক 17000 অঙ্কের নীচে দেখা গেল৷
এনএসই-এর নিফ্টী 5070.85 অঙ্কের সঙ্গে খুললেও পরে কিছুটা বৃদ্ধি পেয়ে 5087.65 অঙ্ক স্পর্শ করে৷ কিন্তু আবার পরে সূচকের অবস্থান পরিবর্তন হয়ে 4969.40 অঙ্কে পৌঁছায়৷ অবশেষে বাজার বন্ধ হওয়ার সময় 99.10 অঙ্ক অর্থাত 1.95 শতাংশ লোকসানের সঙ্গে 4982.60 অঙ্কে বন্ধ হয়৷
|